অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, আশা করি সবাই ভাল আছেন।
আমি আমার আগের একটি পোস্টে দেখিয়েছিলাম ফেসবুক ফ্রেন্ডদের হাইড করা ইমেইল
আইডি কিভাবে বের করে নিতে হয় ও ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির
পাসওয়ার্ড কিভাবে বদলাতে পারেন। পোস্ট দুইটি পড়তে এখানে ও এখানে ক্লিক
করুন। আজ আমি আপনাদের দেখাব ফেসবুক ফ্রেন্ডদের Only Me করে রাখা প্রোফাইল
ছবিটি কিভাবে পূর্ণরূপে দেখতে পারেন ও সেই ছবিটি ঐ সাইজে কিভাবে সেভ করে
রাখতে পারেন। এই টিপসগুলো কেবল আপনাদের সতর্ক করার জন্য যাতে কোন অসৎ
ব্যাক্তির ফাঁদে ধরা না পড়েন, কেউ খারাপ কাজে ব্যবহার করলে নিজ দায়িত্বে
করবেন। এবার কাজের কথায় আসি, সাধারণত Only Me করে রাখা ছবিগুলো (১৬০*১৬০)px
এর সমান সাইজ নিয়ে প্রোফাইল ছবি হিসেবে সেট হয়ে থাকে, যার ফলে আপলোড করা
ছবিটি ঐ নির্দিষ্ট সাইজের বেশি দেখতে পারি না কিংবা মাউসের রাইট বাটন
ব্যবহার করে সেভ করলেও ঐ নির্দিষ্ট আয়তনেরই থাকে। তাহলে দেখুন কি করে পূর্ণ
সাইজ নিয়ে ছবিটি বের করে নিয়ে আসতে পারি, টিপসটি একদম সহজ, সবাই পারবেন।

