jewelheron2@gmail.com

Friday, January 17, 2014

পরিচিত হয়ে নিন Lazarus: From Recovery ও Adblock Plus নামক দু’টি চমৎকার এড-অন্সের সাথে

সবাই নিশ্চয় ভালো আছেন? আজ আমি আপনাদের সাথে চমৎকার দু’টি এড-অন্স নিয়ে কথা বলব।
ধরুন, আপনি অনলাইনে কোথাও কিছু টাইপ করছেন। নেটওয়ার্ক প্রবলেম বা পাওয়ার ফেইলারের কারণে আপনার পিসি বা ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিংবা ব্রাউজারটি কোন একটা কারণে ক্রেশ করল, সেই সাথে আপনার  অনেক কষ্টের লেখাটিও হারিয়ে গেল। এখন নিশ্চয়ই ভাবছেন, যদি আমার পিসিতে এমন কিছু থাকত যা আমার লেখাটি সেভ করে রাখত। হ্যাঁ, এই রকম করে আমিও ভেবেছিলাম এবং সেই ভাবনা থেকে চমৎকার একটা এড-অন্সের খোঁজ পাই, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এড-অন্সটির নাম “Lazarus: From Recovery”। নামটি শুনতে অদ্ভুত মনে হলেও  কাজটি কিন্তু সেরকম। এই এড-অন্সটি অনলাইনে আপনি যা টাইপ করবেন তার একটা ডাটা অটোমেটিক কপি করে রাখবে। যদি কোন একটা কারণে আপনি উপরিউক্ত প্রবলেমে পড়েন , তাহলে যে জায়গায় লেখাটি টাইপ করেছিলেন ঐ জায়গায় গিয়ে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ঐখানে “Recover Text” নামে যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করলেই আপনার হারিয়ে যাওয়া লেখাটি খোঁজে পাবেন, তারপর ঐ লেখার উপর একটা ক্লিক করলেই তা যথাস্থানে চলে আসবে। নিচের ছবিটি দেখুন, আরও ভালো করে বোঝতে পারবেন- 8-)
1 comment

Friday, October 18, 2013

উইন্ডোজ ইন্সটল করুন পেনড্রাইভকে বুটেবল ডিস্ক বানিয়ে

সাধারণত ছোট নেটবুক (১০.১ ইঞ্চি বা তারেচেয় ছোট) কম্পিউটারে সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন যদি এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেত চান, তাহেল উপায় কী! উপায় হল এক্সটারনাল সিডি অথবা ডিভিডি-রম ড্রাইভ ব্যবহার করা। এখন সেটি সব সময় হাতের কাছে নাও থাকেত পারে। সে ক্ষেত্রে আপিন যেটি করেত পারেন তা হল, আপনার হাতের কাছের পেনড্রাইভটিকে কম্পিউটার চালু করার উপেযাগী বা বুটেবল করে সেটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা।
প্রথমেই বলে রাখি, এই পদ্ধতি উইন্ডোজ এক্সপির জন্য নয়, শুধু উইন্ডোজ সেভেন, এইট ও ভিস্তার জন্য।
এজন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজ স্টারট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে এন্টার করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART। তাহেল নতুন আরেকটি উইন্ডো খুলেব। সেখানে LIST DISK লিখে এন্টার করুন।এবারে প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে নিচের সংকেত গুলো লিখেদিন—
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার এই উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইেভ ঢোকান। ধরে নিই আপনার ডিভিডি-রম ড্রাইভ ও পেনড্রাইেভর ড্রাইভ লেটার হল যথাক্রমে I ও J । কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে I: CD BOOT Ges CD BOOT লিখুন। এবারে BOOTSECT.exe /NT60 J: লিখে এন্টার করুন। এবারে ডিভিডির সব ফাইল পেনড্রাইেভ কপি করে নিন, তা হলেই বুটেবল হয়ে যাবে পেনড্রাইভ এবং সরাসির পেনড্রাইভ থেকেই ইনস্টল করেত পারেবন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম।
No comments

ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির পাসওয়ার্ড বদলানো ও সফটওয়্যার ছাড়াই কোন কিছু পাসওয়ার্ড দিয়ে লক করার সহজ পদ্ধতি

ঈদ মোবারক…!!!
নিশ্চয়ই সবাই ভাল আছেন? দীর্ঘদিন পর লিখতে বসলাম। আমার আজকের লেখাটি কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট এমন কারো জন্য না, সিকিউরিটি সংক্রান্ত কিছু সহজ বিষয় নিয়ে কথা বলব যা নতুনদের কিছুটা হলেও কাজে আসবে। এক্সপার্টদের জন্য একটা প্রশ্ন রেখে যাই দেখি তো উত্তর দিতে পারেন কিনা, উত্তরটা আমি লেখার শেষের দিকে দিব, মিলিয়ে নিবেন। আপনারা নিশ্চই আপনাদের হার্ডডিস্কের সাইজ Gigabyte > Terabyte > Petabyte পর্যন্ত শুনেছেন? তারপরের সাইজগুলা কি,জানেন তো? ওকে, চিন্তা করতে থাকেন ..!! বাকিরা একটু এই দিকে আসেন-
No comments

Saturday, September 21, 2013

ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করে নিন

Computer-Thiefফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-

No comments

NetworkedBlogs এর মাধ্যমে ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করুন

Networked-Blogs
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি ব্লগার বন্ধুদের একটা ফেসবুক অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা আপনাদের ব্লগ পোস্টের লিঙ্ক ফেসবুকে অটো শেয়ার করাতে পারবেন অর্থাৎ ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা যারা ব্লগিং করি তারা অনেক সময় ও পরিশ্রম নিয়ে একটা লেখা তৈরি করি, উদ্দেশ্য একটাই আমাদের জানা বিষয়টা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। আর ফেসবুক হল সেই জায়গা যেখানে আমরা সেই কাজটা করে ফেলতে পারি কারণ ফেসবুকে আমরা একে অপরের সহযোগী হয়ে ভার্চুয়াল জগতে নতুন একটা সমাজ গড়ে নিয়েছি, তাহলে বুঝতে পারছেন ফেসবুকে লিঙ্ক শেয়ারের গুরুত্বটা কতটুকু!!
টিপসটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা আগে পোস্টটি ভাল করে পড়ে বোঝবেন, তারপর চেষ্টা চালাবেন।
ওকে, এবার দেখে নিন-

No comments

Friday, September 20, 2013

ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যা


ভালোবাসা সকল মানুষের কাছেই এক বিশাল আলোচিত বিষয়। কিন্তু কি এই ভালোবাসা ? তা কি আমরা একবারও গভীর মনে চিন্তা করে দেখিছি ? সম্ভবত ৯৮% মানুষ অজ্ঞ ভালোবাসা সংজ্ঞা নিয়ে।প্রেম ও ভালোবাসার অধ্যায় গুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন পৃথিবীর নশ্বর বিজ্ঞানী ও মনোবিদরা। কিন্তু এ বিষয় সম্পর্কে শেষ কথাটি বলতে পারেনি আজও কেউ। তবে তাদের গবেষণা মতে, প্রেমে পড়লে মস্তিষ্ক থেকে বিপুল পরিমাণ নিঃসৃত হতে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন (Phenyl ethylamine) ও অ্যামফিটামিন (Amphetamine)জাতীয় রাসায়নিক।
যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত কোষে। যার ফলে ইউফোরিয়া (Euphoria) উৎপন্ন হয়। এ জন্যই প্রেমে পড়লে অকারণে প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা দেখা দেয়। তখন কাঠ ফাটা রৌদ্রের দুপুর বেলাও তার কাছে মনে হবে শরতের নির্জন দুপুর বেলা, ঘন অন্ধকার আমাবস্যায়ও মনে হবে আকাশে চাঁদ খেলা করছে যদি ভালোবাসার মানুষটি কাছে থাকে। এককথায় বলতে, মাদকীয় অনুভূতি অনুভূত হয় তার শরীরে। এই রাসায়নিক প্রক্রিয়াটা প্রথমে অনেক বেড়ে যায়। তার পর আস্তে আস্তে কমতে থাকে। এই রাসায়নিক প্রক্রিয়া কমে যাওয়া মানে প্রেমানুভূতির তীব্রতা কমে যাওয়া। যত দিন যাবে ধীরে ধীরে দুটিই কমতে থাকে। তাই ৯৮% প্রেমে প্রথমে ভালোবাসা অনেক বেশী থাকে তারপর যত দিন যায় তত ভালোবাসা কমে যায়। অধিকাংশের ক্ষেত্রে একবারেই শেষ হয়ে যায়।
No comments

Twitter Update

Recent Visitor