jewelheron2@gmail.com

Friday, September 20, 2013

ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যা


ভালোবাসা সকল মানুষের কাছেই এক বিশাল আলোচিত বিষয়। কিন্তু কি এই ভালোবাসা ? তা কি আমরা একবারও গভীর মনে চিন্তা করে দেখিছি ? সম্ভবত ৯৮% মানুষ অজ্ঞ ভালোবাসা সংজ্ঞা নিয়ে।প্রেম ও ভালোবাসার অধ্যায় গুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন পৃথিবীর নশ্বর বিজ্ঞানী ও মনোবিদরা। কিন্তু এ বিষয় সম্পর্কে শেষ কথাটি বলতে পারেনি আজও কেউ। তবে তাদের গবেষণা মতে, প্রেমে পড়লে মস্তিষ্ক থেকে বিপুল পরিমাণ নিঃসৃত হতে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন (Phenyl ethylamine) ও অ্যামফিটামিন (Amphetamine)জাতীয় রাসায়নিক।
যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত কোষে। যার ফলে ইউফোরিয়া (Euphoria) উৎপন্ন হয়। এ জন্যই প্রেমে পড়লে অকারণে প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা দেখা দেয়। তখন কাঠ ফাটা রৌদ্রের দুপুর বেলাও তার কাছে মনে হবে শরতের নির্জন দুপুর বেলা, ঘন অন্ধকার আমাবস্যায়ও মনে হবে আকাশে চাঁদ খেলা করছে যদি ভালোবাসার মানুষটি কাছে থাকে। এককথায় বলতে, মাদকীয় অনুভূতি অনুভূত হয় তার শরীরে। এই রাসায়নিক প্রক্রিয়াটা প্রথমে অনেক বেড়ে যায়। তার পর আস্তে আস্তে কমতে থাকে। এই রাসায়নিক প্রক্রিয়া কমে যাওয়া মানে প্রেমানুভূতির তীব্রতা কমে যাওয়া। যত দিন যাবে ধীরে ধীরে দুটিই কমতে থাকে। তাই ৯৮% প্রেমে প্রথমে ভালোবাসা অনেক বেশী থাকে তারপর যত দিন যায় তত ভালোবাসা কমে যায়। অধিকাংশের ক্ষেত্রে একবারেই শেষ হয়ে যায়।
No comments

Thursday, August 8, 2013

ফেসবুকবাসীদের জন্য কিছু ফেসবুকীয় টিপস অ্যান্ড ট্রিক্স!

= সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ঈদ স্পেশাল লেখাটি শুরু করছি =
যেহেতু আমরা ঈদের আনন্দ একে অপরের সাথে কিছুটা ফেসবুকের মাধমেও শেয়ার করে থাকি তাই ঈদ স্পেশাল লেখা হিসেবে ফেসবুককেই চয়েস করলাম।
ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়ে আসছে, ফেসবুককে পূর্ণ নিয়ন্ত্রনে রাখতে যুক্ত হচ্ছে নানান রকমের ফিচার, তৈরি হচ্ছে হরেক রকমের এড-অন্স, এপ্লিকেশন। কিন্তু কথা হল আমরা কি এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারছি, হয়ত পারছি হয়তোবা না। আজ আমি আপনাদের সাথে সেইরকম কয়েকটি ফেসবুক রিলেটেড বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার ফেসবুক ব্যবহারকে আরও উপভোগ্য করে তোলবে।
url
 প্রথমে আমি একটা এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেই। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমাদের নিউজ ফিডে বিভিন্ন রকমের লিঙ্ক চোখে পড়ে। অনেক সময় সর্ট লিঙ্ক বা কোন কোন ক্ষেত্রে এদের হাইপার লিঙ্ক না থাকায় আমরা বুঝতে পারিনা এগুলোতে ক্লিক করা উচিত হবে কিনা। তার জন্য আপনারা একটি ফেসবুক এন্টিভাইরাস ব্যবহার করতে পারবেন যা দিয়ে স্ক্যান করে বুঝতে পারবেন কোন লিঙ্ক উপকারি আর কোন লিঙ্ক অপকারি। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় এপ্লিকেশনটি এখান থেকে যুক্ত করুন।
No comments

Wednesday, July 31, 2013

বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলো ও তাদের কার্যক্রম

বাংলাদেশের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপের মধ্যে ২টি গ্রুপই প্রধান- Bangladesh Cyber Army (BCA) এবং 3xp1r3 Cyber Army (3CA). চলুন জেনে নিই হ্যাকিং গ্রুপগুলোর পরিচিতি।

1. Bangladesh Cyber Army (BCA): এটি বাংলাদেশের প্রথম এথিক্যাল হ্যাকিং গ্রুপ। তারা বাংলাদেশের সাইট হ্যাক করেনা। ইন্ডিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধে তারা বেশ কিছু ইন্ডিয়ান সাইট হ্যাক করেছে এবং এখনো করছে। তারা বেশ কিছু হ্যাক হওয়া বাংলাদেশি সাইট রিকভার করেছে।
1 comment

Friday, July 26, 2013

নোটপ্যাড দিয়ে ডায়েরি তৈরি

আমাদের তরুনসমাজের মধ্যে অনেকের ডায়েরী লেখার অভ্যাস আছে। জীবনের মধুর কোন স্মৃতি কিংবা তিক্ত কোন অভিজ্ঞতা অথবা মুখস্থ করা কোনো গান, কোনো ভালোলাগা কবিতা বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়ার কথাগুলো আমরা ডায়েরিতে খুব সুন্দর করে দিন-তারিখ সময়সহ লিপিবদ্ধ করে রাখি। কিন্ত এই ডিজিটাল সময়ে কম্পিউটার/ল্যাপটপের ক্রমশ হস্তক্ষেপের কারনে প্রিয় ডায়েরিটিকে আমরা সঙ্গে রাখতে পারি না। কিন্তু তাতে কী, আমরা চাইলে আমাদের কম্পিউটার/ল্যাপটপে একটি ডায়েরি  তৈরি করে নিতে পারি।
হ্যাঁ, এখন যে টিউনটি করতে যাচ্ছি তা হল নোটপ্যাড দিয়ে কম্পিউটার/ল্যাপটপে আপনার ডায়েরি কিভাবে  তৈরি করবেন। তাহলে দেখুন কিভাবে করতে হয়…
No comments

কম মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিকে একটা ভাল মানে নিয়ে আসা

প্রযুক্তিগত সজলব্যতার কল্যানে আমাদের অনেকের সাথেই এখন মাল্টিমিডিয়া মোবাইল/স্মার্টফোন থাকে। আমরা আমাদের প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দী করে রাখি। কিন্তু স্বল্প সামর্থ্যজনিত কারনে হোক অথবা অন্য যে কারণে হোক আমাদের অনেকের মোবাইলের লেন্স ততটা ভাল হয়না, যে কারনে তোলা ছবিগুলো ততটা ভালো হয় না। কিন্ত তাতে কী…? আমি আজকে আপনাদেরকে একটি অনলাইনের ফটো এডিটিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনি আপনার কম মেগাপিক্সেল/রেজুলেশনের তোলা ছবিকে একটা ভাল মান দিতে পারবেন এবং সেই সাথে কম মেগাপিক্সেল ক্যামেরা থেকে কিভাবে ছবি তোলবেন তার উপর কিছু টিপস তোলে ধরব।
No comments

ম্যাথম্যাটিকস ইকুয়েশন সলভের জন্য প্রয়োজনীয় Greek Symbol এর Shortcut Keys সেই সাথে সার্কিট ড্রয়িং এর একটা সফটওয়্যার

ডিজিটাল সময়ে এসে আমাদের পড়াশুনার ধরন অনেকটা পালটে যাচ্ছে, আমরা দিন দিন কম্পিউটার নির্ভর হয়ে পড়ছি, ফলশ্রুতিতে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকটা বিলম্বনার সম্মুখীন হয়ে পড়ি যখনই অ্যাসাইনমেন্টের জন্য কোন কাগজ প্রস্তুত করতে হয় কিংবা কোন ম্যাথম্যাটিকস ইকুয়েশন কম্পিউটার এ বসে সলভ করতে হয়। কারণ আমাদের কম্পিউটারের কিবোর্ডে ম্যাথম্যাটিকস ইকুয়েশনের জন্য প্রয়োজনীয় Symbol , ইলেকট্রনিক্স, ফিজিক্স বইগুলোতে যে সব প্রয়োজনীয় Greek Symbol থাকে  সেগুলো সাধারণত থাকে না। তার জন্য আমাদেরকে MsWord এর Insert>Symbol থেকে খুঁজে নিয়ে টাইপ করতে হয়, এতে সময় অনেক অপচয় হয়, আবার অনেক সময় অনেক প্রয়োজনীয় Symbol গুলো থাকে না।
যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, তাই এই সমস্যাটা আমিও অনুভব করেছি এবং Google ঘেঁটে প্রয়োজনীয় Symbol গুলোর Shortcut Keys উদ্ধার করেছি। আমি আপনাদের সাথে সেইগুলো শেয়ার করছি এবং সেই সাথে সার্কিট ড্রয়িং এর একটা সফটওয়্যার এর সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি-

No comments

Twitter Update

Recent Visitor